Bhorer Darpan
১৬ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষা দিতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। শিশুদের টিকা প্রদানে অভিভাবকদের এগিয়ে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জেলার মোট কত শিশু টিকার আওতায় আসবে তা এখনো নির্ধারণ করতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়।

সভায় ডা. প্রদিপ কুমার বকসী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই হামের লক্ষণ দেখা দিলে আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখতে হবে এবং অন্যান্য শিশুদের সঙ্গে মেলামেশা সীমিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি করারও পরামর্শ দেন তিনি। হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের টিকা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সম্ভাব্য ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চার জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০