
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে গত বুধবার সততা স্টোরের উদ্বোধন করা হয়।
উক্ত সততা স্টোরের উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশন বগুড়া কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, ৩ বারের জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী ও কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান মন্ডল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কার্যকরী সদস্য হারুনুর রশিদ, সাগর চৌধুরী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।