২ মে ২০২০, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ২৭ জনের জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের অভিযানে ২৭ জনকে ৬৪ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখের নেতৃত্বে শেরপুর বারদুয়ারী হাট,দশমাইল বাজার ও গাড়ীদহ এলাকায় লোকজন সামাজিক দূরত্ব মানছেন কিনা তা পর্যবেক্ষণ করেন এবং যারা সামাজিক দূরত্ব মেনে না চলে সংক্রামক রোগ বিস্তারে ভূমিকা রাখছেন, এই রকম ৮ জনকে ১২হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানার নেতৃত্বে বারদুয়ারী হাট, মহিপুর বাজার ও গাড়ীদহ এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন ।  ৩০ এপ্রিল রাতে ও ১ মে বিকাল ৪ টায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাড়ীদহ বাজারে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে বগুড়া ও রংপুরগামী যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের ১৯ জন ড্রাইভারকে ৫২ হাজার ৫শত টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০