bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় আটক, মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে আটকের পর বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জসিম মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুই বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে উপজেলার নতুনপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হামিদুল ইসলাম বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার সন্ধ্যায় নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে এলাকার চি‎হ্নিত মাদক ব্যবসায়ী জসিম মন্ডলকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটক জসিম বিজিবি সদস্যদের জানান- রাত ১২টার দিকে তার সহযোগিরা ভারত থেকে সদরপাড়া সীমান্ত দিয়ে ফেনসিডিলের বড় একটা চালান নিয়ে আসবে।

জসিমের স্বীকারোক্তি অনুযায়ী বিজিবি সদস্যরা রাত ১২টার দিকে সদরপাড়া সীমান্তের ভড়ভড়িয়া আমবাগানে ওঁৎ পেতে থাকেন। রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি চোরাকারবারি দল ফেনসিডিল পার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে।

এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি বর্ষণ করে। একপর্যায়ে জসিম মন্ডল পালানোর চেষ্টা করলে চোরাকারবারিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা পালিয়ে যায়।

এ সময় চোরাকারবারিদের হাঁসুয়ার আঘাতে বিজিবির ল্যান্স নায়েক মহিউদ্দীন এবং সিপাহী ডালিম গুরুতর আহত হন। খবর পেয়ে রাত ৩টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিম মন্ডলের গুলিবিদ্ধ মরদেহসহ ৩০০ বোতল ফেনসিডিল, একটি হাঁসুয়া ও একটি দা উদ্ধার করে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জসিম মন্ডলের নামে জীবননগর থানায় একটি মাদক মামলা রয়েছে। তিনি এলাকার চি‎হ্নিত মাদক ব্যবসায়ী। তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০