Bhorer Darpan
৩ ফেব্রুয়ারী ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক ৩ মন্ত্রীসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

সাবেক ৩ মন্ত্রীসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক তিন মন্ত্রীসহ ৭ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

নতুন মামলায় গ্রেপ্তার এই ৭ জন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

এদিন সকাল সাড়ে ৯টায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। এরপর শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখান। 

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর থানার রাকিবুল হোসেন ও মো. মহিউদ্দিন হত্যার পৃথক দুই মামলায় কামাল আহমেদ মজুমদার, বাড্ডা থানাধীন আফতাব নগর মেইন গেট এলাকায় মো. আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কদমতলী থানার এক মামলায় আনিসুল হক ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এ ছাড়া জামাল মোস্তফা, রোকেয়া জামান, তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার দেখানো হয়েছে মিরপুর থানার পৃথক আরেক মামলায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০