Online Desk
৫ মার্চ ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর সোনাহাট সেতুর কাজ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের নব নির্বাচীত এমপি আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি নব নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে যান। এসময় তাঁর সাথে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার সহ প্রশাসনের অন‍্যান‍্য কর্মকর্তা ও সোনাহাট স্থলবন্দরের ব‍্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সোনাহাট বেইলি ( রেল) সেতুর কিছুটা ভাটিতে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু করে সওজ। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে নির্মাণকাজ করছে।

১৩৬ কোটি ৩৩ লাখ টাকার চুক্তিতে শুরু হওয়া সেতু ও সংযোগ সড়ক নির্মাণকাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ৪ দফায় সময় ও ব্যয় বাড়িয়ে ৭ বছরেও সেতুর কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় পুরোনো ও জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর হতে পণ্য আমদানি-রপ্তানি এবং কচাকাটা থানাসহ ৬টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আগামী জুনে কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু কাজের ধীর গতির কারণে স্থানীয়দের ধারণা আগামী জুনে সেতুটি চলাচলের জন‍্য খুলে দেওয়া সম্ভব নয়। তাই সোনাহাট সেতুর কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন নব নির্বাচীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সেতুর কাজ পরিদর্শন শেষে নির্দিষ্ট সময়ের তথা আগামী জুন মাসের মধ্যে সেতুর কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন তিনি।

এবিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। ভূরুঙ্গামারী প্রান্তে সেতুর এপ্রোজ রোড় তৈরি হয়েছে। আর পর্ব প্রান্তে জমি অধিগ্রহণ নিয়ে সড়ক বিভাগ ও রেলের মধ্যে আলোচনা চলমান আছে। আশা করি আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০