Ibrahim Atiullah Anik
২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপপ্রচার ও আত্মসাৎ এর অভিযোগ এনে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

অপপ্রচার ও আত্মসাৎ এর অভিযোগ এনে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

অপ-প্রচার ও টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে সিরাজগঞ্জের-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছেন শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী। এর আগে বিএনপির কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ দেন তিনি। এই ঘটনায় ঢাকার চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করে জানান, গত ১৫ই জানুয়ারী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এলজিআরডির একটি রাস্তার কাজের জন্য ২৫% শেয়ার দেয়ার কথা বলে প্রতারণা করে ৬০ লাখ টাকা হাতিয়ে নেন বিএনপি নেতা আমিরুল ইসলাম খান। কিন্তু বেশ কিছুদিন পরে জানতে পারেন এই ধরণের কোন কাজ তিনি পাননি। এটা ছিল তার সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার ফাঁদ। পরে টাকা ফেরত চাইলে তিনি ৬০ লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে শফিকুল জানতে পারেন তার ওই একাউন্টে কোন টাকা নেই। পরবর্তীতে টাকা চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং দেই দিচ্ছি বলে কালক্ষেপন করেন।

পরে তিনি এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন। এরপরে বিএনপি নেতা আমিরুল ইসলাম খান পালটা সংবাদ সম্মেলন করেন এবং টাকা ফেরত দিতে চান বলে গণমাধ্যমে স্বীকার করেন। কিন্তু এরপরেও কোন টাকা ফেরত না দিয়ে উলটো নানা মাধ্যমে হুমকি সহ ভুক্তভোগীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকেন। তাই তিনি আবারও সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। এবিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলন এসময় সাভার- আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১০

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১১

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১২

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

১৩

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

১৪

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

১৫

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

১৬

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

১৭

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

১৮

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

১৯

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

২০