Shakil Shah
৫ ফেব্রুয়ারী ২০২৩, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

আশুলিয়ায় হেযবুত তাওহীদের স্থানীয় সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ।

রোববার সকাল ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে হেযবুত তাওহীদের আশুলিয়া শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আশুলিয়া শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির নারী সম্পাদিকা তাসলিমা ইসলাম।

এসময় সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ০৩ ফেব্রুয়ারী শুক্রবার আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে জঙ্গিবাদ, গুজব, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ চলাকালে গোপালগঞ্জ ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুল মান্নান ও তার ছেলে মানিকের নেতৃত্বে একদল উগ্রবাদী সন্ত্রাসী অতর্কিত লোহার রড, লাঠিসোটা ও রামদা নিয়ে হেযবুত তাওহীদের সদস্যদের উপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ হামলায় হেযবুত তাওহীদের নারী সদস্যসহ ১৩জন আহত হয়। আহতরা হলেন হেযবুত তাওহীদের আশুলিয়া শাখার সদস্য আবুল হোসেন, কামাল হোসেন, জাকির হোসেন, সুমি আক্তার, লিয়ন ইসলাম, নিজাম মন্ডল, মানিক, জাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, নোমান, তরিকুল ইসলাম ও বাদশা। এদের মধ্যে আবুল হোসেন ও কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হেযবুত তাওহীদের ঢাকা বিভাগীয় জোনাল সভাপতি মোঃ ইউনুস মিয়া বাদী হয়ে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫ তারিখ ০৩/০২/২৩। অভিযুক্তরা হলো আশুলিয়ার মধ্যে গাজীরচট খন্দকার মসজিদ এলাকার মোঃ আব্দুল মান্নান, মো: মানিক, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সুজনসহ অজ্ঞাতরা। ঘটনার মামলা দায়েরের পর হতে আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন হেযবুত তাওহীদ জন্মলগ্ন থেকে জঙ্গিমনা উগ্র একটি শ্রেণির দ্বারা বারবার আক্রান্ত হয়ে আসছে। উগ্রবাদী এই শ্রেনিটির উগ্রতা চরম মাত্রায় পৌছেছে। দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছে হেযবুত তাওহীদের সদস্যরা। যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য অশনিসংকেত। আশুলিয়ায় হেযবুত তাওহীদ সদস্যদের উপর হামলার নেতৃত্বদানকারী আব্দুল মান্নান ও তার ছেলে মানিকসহ অজ্ঞাত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই সন্ত্রাসী হামলার দ্রুত ও সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত হেযবুত তাওহীদ রাজপথ ছাড়বে না।

সংবাদ সম্মেলনে হেযবুত তাওহীদের সাভার উপজেলা নারী সম্পাদিকা আবিদা সুলতানা, আশুলিয়া শাখার সদস্য শফিকুল ইসলাম ও দেশের পত্র পত্রিকার রিপোর্টার মো: দাউদুল ইসলাম নয়নসহ হেযবুত তাওহীদের আশুলিয়া শাখার অন্যান্য সদস্যবৃন্দ ও সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০