Online Desk
১২ জানুয়ারী ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ছাত্র দলের উদ্যোগে দোয়া ও মিলাদ

আশুলিয়ায় ছাত্র দলের উদ্যোগে দোয়া ও মিলাদ

ঢাকার আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে আশুলিয়ার গাজিরচট এলাকার আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে থানা ছাত্র দলের উদ্যোগে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ও প্রধান আলোচক ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এর উপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন।

ঢাকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, থানা কৃষক দলের সভাপতি আবুল হোসাইন মুন্সী, থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন শিকদার, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসাইন মিয়া ও ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসাইন এর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ঈসমাইল হাবিব।

থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাদবর ও ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পুরো জাতিকে নতুন করে দেখিয়ে দিল যে, সঠিকভাবে যদি নেতৃত্ব দেওয়া যায়, ভালো ব্যবহার ও জনগণের পক্ষে ঝুঁকি নিয়ে কাজ করা যায় তাহলে সেই ব্যক্তি সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

১০

উলিপুরে বজ্রপাতের বিকট শব্দে এক বৃদ্ধার মৃত্যু

১১

দশমিনায় ব্রিজের এপ্রোচ সড়কের দাবিতে মানববন্ধন

১২

বকশীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা খেয়ে বহিষ্কার দাখিল পরীক্ষার্থী

১৩

ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৪

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা: মির্জা ফখরুল

১৫

তামিলনাড়ুর ৪৯ বছরের যে রেকর্ডে ভাগ বসিয়েছেন বিজয়

১৬

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

১৭

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে : চিফ প্রসিকিউটর

১৮

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

১৯

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

২০