Shakil Shah
২ ফেব্রুয়ারী ২০২১, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উষ্ণতা ছড়ালেন মিথিলা

ভোরের দর্পণ ডেস্ক:

একজন তারকার কত গুণ থাকতে পারে, তা হয়ত রাফিয়াথ রশিদ মিথিলাকে না দেখলে বোঝাই যেত না। অনেকগুণের মিশেলেই এক অনন্য মিথিলা। একইসঙ্গে তিনি শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল আবার অন্যদিকে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন।

জীবনে তার অর্জন কম নয়। তিনি তার পেশায় যেমন দেখিয়েছে দক্ষতা, তেমনি সাড়া ফেলেছেন অভিনয় জগতেও। তবে কিছুদিন ধরে এক ভিন্ন মিথিলাকেই যেন খুঁজে পাওয়া যাচ্ছে।

মানুষের অনেক রূপ থাকে। আর তার পরিবর্তনও ঘটে। তেমনই হয়ত মিথিলার সাথেও ঘটেছে। নিজের গৎবাঁধা জীবন ভেঙ্গে একটু আড়মোড়াই দিলেন তিনি। ধরা দিলেন একটু বোল্ডরূপে। তবে কয়েক মাস ধরেই মিথিলার এই বোল্ডরূপের দেখা মিলছে। এর আগে শান্তশিষ্ট এক মিথিলাকে দেখেছে তার ভক্তরা। সেখান থেকেই সরে আসছেন এই তারকা। যদিও তাকে এতে সমালোচনার মুখেই পড়তে হয়েছে বার বার। কিন্তু মিথিলা থোড়াই কেয়ার করেন। সবার মুখভাঙ্গা জবাব দিয়ে নিজেকে তিনি উপস্থাপন করেছেন নিজের মত করেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে উষ্ণতা ছড়ালেন বহুগুণী এই তারকা। ছবিতে দেখা যায়, কাউচের উপর শুয়ে উন্মুক্ত কাঁধে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এর আগেও বহুবার এরকম উষ্ণ ছবি পোস্ট করেছেন। সেই ধারাবাহিকতায় এবার রহস্যময়ী দৃষ্টিতে ধরা দিয়েছেন মিথিলা।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করি।’

এই ছবিতে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও অভিনেত্রীর কমেন্ট বক্স নির্দিষ্ট কয়েকজন মানুষের জন্যই খোলা রেখেছেন।

জীবনের নানা ঘটনা নিয়ে হরহামেশাই আলোচনা-সমালোচনায় থাকেন মিথিলা। সেটা হোক বিচ্ছেদ বা ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা। তবে সব কিছু নিয়ে তিনি সাহসিকতা দেখিয়েছেন। মোকাবেলা করেছেন ট্রোলেরও। আর তার এই সাহসিকতাকেই অনুরাগীরা ভালবাসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১১

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

১৩

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৪

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১৫

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৮

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৯

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

২০