Shakil Shah
২ জুলাই ২০২২, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ড্রোন উড়িয়ে মশা খুঁজছে ডিএনসিসি

গুলশান ২ নম্বরের সুউচ্চ ভবনের ছাদ থেকে ড্রোনের মাধ্যমে অন্য ছাদে মশার উৎপত্তিস্থল খুঁজে দেখার অভিযান

ভোরের দর্পণ ডেস্কঃ

ড্রোন উড়িয়ে মশা খোঁজার কাজ শুরু হয়েছে। রাজধানীর গুলশানে মশা খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল এতে অংশ নেন। সাথে স্বাস্থ্য কর্মকর্তা ও মশক নিধন কর্মীরাও আছেন।

আজ শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হোটেল প্যারাডাইজে অভিযান চালায় সিটি করপোরেশন। ওই ছাদ থেকে ড্রোন উড়িয়ে আশপাশের ছাদগুলোতে মশা খোঁজা শুরু হয়। এতে মশার অস্তিত্ব আছে- এমন ভবনের তালিকাও করা হয়েছে।

গত বৃহস্পতিবার উত্তরা এলাকায় ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রমের ঘোষণা দিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ২ থেকে ১১ জুলাই ঢাকা উত্তরের আওতাধীন প্রতিটি বাসা-বাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে অভিযান পরিচালনা করা হবে। ড্রোন থেকে ছবি নিয়ে এবং তথ্য-উপাত্ত নিয়ে যেসব বাড়িতে মশার লার্ভা পাওয়া যায় তার একটি তথ্যভাণ্ডার তৈরি করবে, যা আগামী বছরও মশক নিধন কার্যক্রমে কাজে লাগবে।

এ অভিযানের বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, মশক নিধন কর্মীদের ছাদে উঠে মশার উৎপত্তিস্থল চিহ্নিত করতে বললে, তারা দুই, চার বা সর্বোচ্চ ১০টি বাড়ি দেখে। আবার অনেক বাড়িতে ঢুকতে পারে না।

কিন্তু আমরা যখন ড্রোন দিয়ে দেখছি, তখন আশপাশের শত শত বাড়ি একঘণ্টার মধ্যে দেখে ফেলতে পারছি। এতে কাজ সহজ ও দ্রুততার সাথে মশার উৎপত্তিস্থল চিহ্নিত করে তাৎক্ষণিক সেই ভবনে মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে পারছি। এতে মশক নিধন কর্যক্রম বেগবান হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা যখন ড্রোন নিয়ে একেকটি ভবনে যাচ্ছি, আশপাশের শত শত ভবনের ছাদ দেখছি, তখন অন্য ভবন মালিকরাও কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। অভিযানে দণ্ডিত না হতে, তারা নিজেরাই ভবনের ছাদ পরিষ্কার রাখছে। মূলত এটাই আমাদের দরকার, সবাই সচেতন হলে মশক নিধন, ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে মানুষ রক্ষা পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০