
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের কামারকোনা গ্রামে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬জানুয়ারি) বাদ মাগরিব কটিয়াদী পৌর সদরের কামারকোনা গ্রামে কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ জসিম উদ্দিন মেনুর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম পল্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবলু মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডঃ জালাল উদ্দীন।
এসময় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,সহ সভাপতি শফিকুর রহমান বাদল ও সহ সভাপতি মো. শহিদুল্লাহ,উপজেলা শ্রমিক দলের সভাপতি শরিফ মিয়া, পৌর বিএনপির সহ সভাপতি আবু বাক্কার ছিদ্দিক,সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন,১নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডঃ জালাল উদ্দীনের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।