Bhorer Darpan Online
২৮ জুন ২০২০, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৮০৯ : স্বাস্থ্য অধিদপ্তর

দর্পন ডেস্কঃ দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। করোনা শনাক্তে বাংলাদেশের আজ ১১৩ তম দিন। বিশ্বে করোনা শনাক্তে বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৭ তম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ১৪ জন নারী এবং ২১ জন ঢাকার বিভাগের ও ২২ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৩৮ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৯ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২১.০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।

রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, আজ ৬৫ টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৭ হাজার ৩৪ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে মিলে ১৮ হাজার ৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৩০ হাজার ১৯৭ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮০৯ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক হাজার ৪০৯ জন। সুস্থ মোট ৫৫ হাজার ৭২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০. ৪৪ শতাংশ। তিনি জানান,মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৪ জন নারী।
বয়স বিশ্লেষণে দেখা যায়, 
৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১জন,
৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন,
৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন,
৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন,
৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন
৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন।
এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন।

অঞ্চল বিবেচনায় এদের মধ্যে
ঢাকা বিভাগের ২১ জন,
চট্টগ্রাম বিভাগের ১০ জন, 
রাজশাহী বিভাগের ০২ জন,
সিলেট বিভাগের ০৩ জন,
রংপুর বিভাগের ০১জন,
খুলনা বিভাগের ০৩ জন।
বরিশাল বিভাগের ০২ জন,
ময়মনসিংহ বিভাগের ০১ জন।

বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০