Ibrahim Atiullah Anik
১৯ অক্টোবর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্গো ভিলেজ থেকে এখনও ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধার কাজ

কার্গো ভিলেজ থেকে এখনও ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধার কাজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে আজ রোববার সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই পাশ থেকে পানি ছিটিয়ে আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশপাশে বিপুল মানুষের ভিড় দেখা গেছে। তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, “ফায়ার সার্ভিস এখনো দুই দিক থেকে পানি দিচ্ছে। উদ্ধারকাজও চলছে।” ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে সাত ঘণ্টা পর, সন্ধ্যা সাড়ে ৯টার দিকে বিমানবন্দর কার্যক্রম পুনরায় শুরু হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা কাজ করেন। আগুন নেভানোর চেষ্টায় আনসার বাহিনীর ২৫ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গতকাল রাতে কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত এক সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এটি ছিল তৃতীয় বড় অগ্নিকাণ্ড। গত মঙ্গলবার মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের প্রাণহানি ঘটে। এর পর বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডে সাততলা একটি কারখানায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোর ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে জারি করা এক বিবৃতিতে বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০