Online Desk
১৭ মার্চ ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ধমকাধমকি’র জেরে খুন, অপর ভাই হাসপাতালে

কিশোরগঞ্জে ধমকাধমকি'র জেরে প্রকাশ্যে খুন, অপর ভাই হাসপাতালে

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদরের বগাদিয়া গ্রামে সকাল ১১টায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু ও অপর ভাইকে আশংন্কাজনক অবস্হায় হাসপাতালে নেয়া হয়েছে।

জানাগেছে, সদরের তালতলা পশ্চিম বগাদিয়া এলাকার সিরাজুল এর পুএ রুবেল (৩২) এর সংগে প্রতিপক্ষ দুইজন আঃরহিম এর পুত্র সুমন (৩৫) ও মৃত লাল মিয়ার পুএ দুলাল (প্রকাশ নাম এমপি)(৪৫) এর ভূমি কেনা বেচা সংক্রান্ত ব্যাপারে বাড়ির কাছে সকাল ১১ টায় ঝগড়ার সুত্র ধরে ধমকাধমকি হয়।

রুবেল ধারালো ছুরি দিয়ে সুমন ও দুলাল কে উপর্যুপরি আঘাত করলে দুই ব্যক্তিই গুরুতর আহত অবস্হায় হাসপাতা নেয়ার পথে সুমন মারা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উত্তেজনা এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল।

নিহত ব্যক্তি হলেন সুমন মিয়া (৪৫), পিতা মৃত আব্দুর রহিম, এবং আহত ব্যক্তি দুলাল মিয়া (৫০), পিতা লাল মিয়া। প্রাথমিক অভিযোগ অনুযায়ী হামলাকারী মোঃ রুবেল (৩২), পিতা সিরাজুল ইসলাম ধারালো চাকুটি গত রাতে বাজার থেকে কিনে আনে এবং এ কাজে ব্যবহার করবেন বলে প্রতিবেশীদের জানান।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম ভূইয়া ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই হামলার পেছনে দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি এবং হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত দুলাল মিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।সুমন হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল আজ এরই জেরে ঝগড়া হয়েছিল। স্থানীয়দের মধ্যে ঘটনা ঘটার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী সতর্ক থাকার কারণে ও পুলিশের তাৎক্ষনিক উপস্হিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা ছুরি উদ্ধার করে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। থানার পক্ষ থেকে এলাকাবাসীকে নিরাপদ থাকার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। নিহত সুমনের তিনটি কন্যা সন্তান ও স্ত্রী র দায়িত্ব কে নিবে তা ই এখন এলাকাবাসীর উৎকন্ঠা!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০