Bhorer Darpan Online
২৯ সেপ্টেম্বর ২০২০, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়া হাসপাতালে ‘জিন এক্সপার্ট’ মেশিন

মজিবুর রহমান,কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়ায় ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রচেষ্ঠায় যুক্ত হলো ‘জিন এক্সপার্ট অত্যাধুনিক মেশিন। যক্ষা রোগ নির্ণয়ের জন্য যুক্ত হওয়া ওই মেশিনে করোনা রোগ নির্ণয়ও করা যাবে। যা হাসপাতালটির জন্যে সেবার একটি মাইলফলক হয়েছে। ‘জিন এক্সপার্ট’ অত্যাধুনিক ওই মেশিনটি আগামী ১ অক্টোবর উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অসীম কুমার উকিল এমপি। আর এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের এমবিডিসি এন্ড টিবিলেপ্রসি এন্ড এএসপি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডাঃ মো.সামিউল ইসলাম। সুত্র জানা যায়,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অসীম কুমার উকিল এমপি নির্বাচিত হয়ে চিকিৎসা সেবার প্রতি খুবই গুরুত্ব দেন। যে কারনে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবারমান ও সেবার পরিধি দিন দিন বৃদ্ধি পেতে থাকে। অসীম কুমার উকিল যখন এমপি নির্বাচিত হন তখন হাসপাতালটিতে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তাসহ ৪ জন চিকিৎসক কর্মরত ছিলেন। তার মাঝে ২/৩ জন প্রায় ট্রেনিং কিংবা অন্যান্য কারনে প্রায় কর্মস্থলের বাইরে থাকতেন। যে কারনে হাসপাতালে আগত রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতো। এ অবস্থায় অসীম কুমার উকিল এমপির প্রচেষ্ঠায় চিকিৎসকের ব্যবস্থা করেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। বৈশ্বিক করোনা দুর্যোগ শুরু হলে হাসপাতালে আইশোলেশন সেন্টার স্থাপন এবং চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যে পর্যাপ্ত মাক্স-হ্যান্ডগøাপস ও হ্যান্ড স্যানিট্রাইজারসহ নানা উপকরনের ব্যবস্থা করেন তিনি। করোনার চিকিৎসায় ‘অক্সিজেন কনসেনট্রেটর’ মেশিন যুক্ত করেছেন। ওই মেশিনটি বাংলাদেশ আওয়ামী লীগ প্রদান করেছে। যুক্ত হচ্ছে রোগ নির্ণয়ের জন্যে আল্ট্রাসনোগ্রাম মেশিন। ডেন্টাল ইউনিট স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক ইসিজি মেশিন সংযোজন হয়েছে। হাসপাতালে বড় একটি সমস্যা ছিল বিশুদ্ধ পানির অভাব। সেই সমস্যাটি দুরীকরণের জন্যে দুইটি সাবমারসিবল ওয়াটার পাম্প স্থাপন করা হয়েছে। জরায়ুমূখে ক্যান্সার পরীক্ষা (ভায়া টেস্ট)সহ আরো অনেক যন্ত্রপাতি ব্যবস্থা হয়েছে অসীম কুমার উকিল এমপি’র প্রচেষ্ঠায় জানালেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাসিব আহসান। ডাঃ হাসিব আহসান আরো বলেন, একটা সময় শুধু কফ এবং এক্সরের মাধ্যমে যক্ষারোগী শনাক্ত করা হতো। সেই পরীক্ষায় ৫০ভাগ রোগীই শনাক্তের বাইরে থাকতো। এই অবস্থার পরিবর্তনে দেশ এখন জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষা রোগী শনাক্ত হচ্ছে। আমরাও এই অত্যাধুনিক মেশিনটি পেয়েছি। এই মেশিনে শুধু যক্ষা রোগী নয়, করোনা টেস্টও করা যাবে এই মেশিনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০