Online Desk
১৬ মার্চ ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল খনন লোক দেখানো কাজ না, এটা সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে – স্বাস্থ্যমন্ত্রী

খাল খনন লোক দেখানো কাজ না, এটা সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে - স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করবো।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি । এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু করেছি। সার্বিক ভাবে আমরা দেশে একটা চাঞ্চল্যের কর্মধার সৃষ্টি করেছি।

সোমবার (১৬ মার্চ)দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণ পাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করতে চাই না, আমরা জনগণের জন্য সেরাটা করবো। খাল খনন লোক দেখানো কাজ না, এটা সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে। কৃষকেরা এর মাধ্যমে জমিতে ফসল ফলানো সহ সব দিক থেকে উপকৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষদের কল্যাণে খরা রোধে এই খাল খনন কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা পূণরায় খাল খনন কর্মসূচি শুরু করে কৃষকের স্বার্থে বাস্তবায়ন শুরু করেছি।

তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচি কৃষির সেচ কাজে যেভাবে ব্যাবহারিত হবে এতে আমাদের সম্মানিত কৃষকগণ যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে তাদের সমূহ উপকার হবে।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ০২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ০১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী ০৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী ০৫ রায়পুরা আসনের সংসদ সদস্য মো: আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকপ্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০