Shakil Shah
৭ জানুয়ারী ২০২৪, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভোট কেন্দ্রে গুলি ছোড়া যুবক ছাত্রলীগ নেতা শামীম

চট্টগ্রামে ভোট কেন্দ্রে গুলি ছোড়া যুবক ছাত্রলীগ নেতা শামীম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজনকে প্রকাশে হাতে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়। পুলিশ তাকে গ্রেপ্তারে খুঁজছে। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

পরে অন্ত্রহাতে সেই যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেই যুবকের পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ জানায় তাঁর নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। সে ছাত্রলীগ নিয়ন্ত্রিত এমইএস কলেজের ছাত্র এবং ছাত্রলীগের রজনীতির সাথে জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম প্রকাশে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষে লিপ্ত যুবকের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০