Shakil Shah
৪ ডিসেম্বর ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির সময় চিনে ফেলায় বৃদ্ধকে হত্যা

চুরির সময় চিনে ফেলায় বৃদ্ধকে হত্যা

জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামে সৈয়দ আলী (৮০) নামে এক বৃদ্ধকে গলায় ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা চুরি করতে গিয়ে চিনতে পারায় তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাটের পুলিশ সুপার এসব তথ্য জানান। 

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিসহ দলিলের ব্যাগ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আসামিরা দুই লাখ টাকা ওই ঘর থেকে নিয়ে যান। ৬২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা আসামিরা খরচ করেছেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের আকামুদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪০), একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে সুজন মিয়া (২৩), মোবারক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫) ও মোহাম্মদ আলীর ছেলে নাজির হোসেন (৩৫)। এদের মধ্যে হারুনুর রশিদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আর সুজন মিয়া গ্রাম পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, গত ১ ডিসেম্বর সকালে কালাই শিকটা গ্রামের সৈয়দ আলীর শয়নকক্ষে তার গলাকাটা মরদেহ পড়ে আছে বলে সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে আমাদের তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় গত ৩০ নভেম্বর দিবাগত গভীর রাতে অজ্ঞাত আসামিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে কালাই থানায় মামলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০