Shakil Shah
২৬ ডিসেম্বর ২০২১, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাককানইবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ উপেক্ষা করেই খেলার মাঠে চলছে ভবন নির্মাণ কাজ

মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

 

বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ হওয়ার পরও শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চলছে ভবন নির্মাণ কাজ । গত ২২ নভেম্বর ২০২১ বিশ্ববিদ্যালয়টির পুরাতন খেলার মাঠে ভবন নির্মানের প্রতিবাদে আন্দোলনে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ‌। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. হুমায়ুন কবির বরাবর ০৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করে তারা । অথচ এসবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলার মাঠেই ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের পেছেনে পুরাতন খেলার মাঠে নতুন আরো একটি প্রশাসনিক ভবন নির্মানের উদ্যোগ নেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর । গত নভেম্বরের শেষ দিকে ভবনটির নির্মাণ কার্যক্রম প্রত্যক্ষভাবে শুরু হয় ।

 

খেলার মাঠ ও প্রকৃতি ধ্বংস করে প্রশাসনিক ভবন নির্মান কাজ শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই এই জায়গায় ভবন নির্মানের বিরুদ্ধে ছিলো । বিশ্ববিদ্যালয়কে বস্তি বানানোর যে নীল নকশা চলছে তার বিরুদ্ধে সোচ্চার সাধারণ শিক্ষার্থীরা । ভবনের কাজ শুরুর আগে গত ২২ নভেম্বর আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছি । কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের মনের কথা বুঝতে সমর্থ হয়নি । তারা তাদের মতো সেখানেই ভবন নির্মাণ করছে । আমরা এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীরা আবারো মাঠে নামবে। তবুও বিশ্ববিদ্যালয়কে বস্তি হতে দেয়া যাবে না। – লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী ফাহমিদ অর্ক

 

 

 

সরেজমিনে দেখা যায় , খেলার মাঠের ঠিক মাঝখানে ইট, বালু , সিমেন্ট ইত্যাদি ফেলে রাখে প্রায় অর্ধশতাধিক খুঁটি পুঁতে রাখা হয়েছে । মালামাল ও শ্রমিকদের থাকার জন্য তৈরী করা হয়েছে কয়েকটি টিনের চালা । প্রতিনিয়ত মাল বোঝাই ট্রাক দিয়ে আনা হচ্ছে বিভিন্ন নির্মাণ সরঞ্জামাদি । ইতিমধ্যেই শুরু হয়েছে পিলার তৈরীর কাজ । প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৫ তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের ঠিকাদারি পেয়েছে আরএফএল (RFL) প্লাস্টিকস লিমিটেড ।

 

 

 

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী ফাহমিদ অর্ক ক্ষোভ প্রকাশ করে বলেন , খেলার মাঠ ও প্রকৃতি ধ্বংস করে প্রশাসনিক ভবন নির্মান কাজ শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই এই জায়গায় ভবন নির্মানের বিরুদ্ধে ছিলো । বিশ্ববিদ্যালয়কে বস্তি বানানোর যে নীল নকশা চলছে তার বিরুদ্ধে সোচ্চার সাধারণ শিক্ষার্থীরা । ভবনের কাজ শুরুর আগে গত ২২ নভেম্বর আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছি । কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের মনের কথা বুঝতে সমর্থ হয়নি । তারা তাদের মতো সেখানেই ভবন নির্মাণ করছে । আমরা এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীরা আবারো মাঠে নামবে। তবুও বিশ্ববিদ্যালয়কে বস্তি হতে দেয়া যাবে না।

 

ভবন নির্মাণের কাজ অন্যত্র সরানোর সুযোগ রয়েছে কিনা ? – এমন প্রশ্নের জবাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের এরিয়া অনেক ছোট, অল্প যায়গাতেই অনেকগুলো ভবন করতে হবে । তাই অন্যত্র সরাতে গেলে হয়তো কাজটিই হাতছাড়া হয়ে যেতে পারে । তাই এখানেই মানসম্মত ভাবে, ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট না করে কিভাবে ভবনটি নির্মাণ করা যায় সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যায়টির উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান , ‘এখন শুধুমাত্র পিলার তৈরীর কাজ চলছে , পাইলিংয়ের কাজ শুরু হতে এখনো অনেক দেরী । ভবন নির্মাণের বিষয়টি অন্যত্র স্থানান্তরের সুযোগ রয়েছে । পরবর্তী মিটিংয়ে আমরা এটি উত্থাপন করবো ।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০