Shakil Shah
১০ অক্টোবর ২০২১, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামিন নামঞ্জুর, মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ

ভোরের দর্পণ ডেস্ক:

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে খুলনার আদালতে অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাডাঙ্গা থানায় দা‌য়ের করা বি‌স্ফোরক মামলায় আজ সাক্ষ্যগ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহ আলম আদাল‌তে জা‌মি‌নের আবেদন ক‌রেন। আদালত তার জামিন নামঞ্জুর ক‌রে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন। নির্ধা‌রিত দি‌নে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

এদিন বেলা ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। আজ সাক্ষ্যগ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। তবে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর তাকে আদাল‌তে উপ‌স্থিত হওয়ার জন্য নি‌র্দেশ দেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০