Shakil Shah
৬ অক্টোবর ২০২০, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুটমিলে উৎপাদন চলছে

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও :

উত্তরের কৃষিনির্ভর জেলা ঠাকুরগাঁও। দেশের মোট উৎপাদিত কৃষি পণ্যের একটা বড় অংশই চাষ হয় এ জেলায়। এখানে ভারি শিল্প কারখানা বলতে রেশম কারখানা ও সুগার মিলটিকেই বোঝানো হত। ২০০১ সালে রেশম কারখানাটি বন্ধের পরে সুগার মিলটিই ছিলো এ জেলার একমাত্র ভারি শিল্প কারখানা। লোকসানের বোঝা নিয়ে খুঁড়িয়ে চলা এ প্রতিষ্ঠানটি প্রতিবছরই তার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে শহরের সেনুয়া নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রাংশ দিয়ে নির্মিত সুপ্রিয় জুট মিল নামে একটি পাটকলের যাত্রা শুরু হয়। অগ্রণী ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত দৈনিক ২০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ মিলে গড়ে প্রতিদিন ৩০ হাজার বস্তা উৎপাদন হয় । বছরে ১ লক্ষ ৫৫ হাজার টন পাট ব্যবহৃত হচ্ছে এবং মিলটিতে মোট ৩ শিফটে ১২শ শ্রমিক কাজ করছে বলে জানান মিল কর্তৃপক্ষ। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে বস্তা, পাট সূতা ও উন্নত চট অন্যতম। এ মিলটি হওয়াতে একদিকে যেমন এলাকার বেকার নারী-পুরুষ ও যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তেমনি অপরদিকে স্থানীয় পাট চাষিরাও তাদের উৎপাদিত পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন। এতে পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এ মিলটিতে উৎপাদিত পণ্য দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে ইতিমধ্যে পার্শ^বর্তী দেশ ভারতে রপ্তানি করছে।

গুপ্রিয় জুট মিলের স্বত্ত¡াবাধিকারি বাবলুর রহমান বাবলু জানান, বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্য বর্জনের ফলে আমাদের পাট ও পাটজাত পণ্যের চাহিদার নতুন দিগন্ত সূচনা হয়েছে। এ সূচনাকে কাজে লাগাতে হবে। স্থানীয় বাজারসহ আন্তর্জাতিক বাজারে আমাদের উৎপাদিত পাটপণ্যের চাহিদা বাড়ানো এবং সে অনুযায়ী উৎপাদন কার্যক্রম চালানোর জন্য আমরা কাজ করছি।

জুটমিলের একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, মিলটিতে প্রায় ১২শ নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে। বিশেষ করে কর্মরত নারী শ্রমিকরা বলেন, আমরা মিলটিতে কাজ করে আর্থিকভাবে স্বচ্ছল হয়েছি ।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ব্যাক্তিগত উদ্যোগে এমন প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখায় মিলটির প্রতিষ্ঠাতা বাবলুর রহমান বাবলুকে ধন্যবাদ জানান। দেশের বিত্তবানরা বাবলুর রহমানের এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এ ধরনের ভারি শিল্প কারখানা গড়ে তুলে দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০