Shakil Shah
২৯ জুন ২০২২, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার উত্তরে এবার ৮ হাট, দক্ষিণে ১০

ভোরের দর্পণ ডেস্কঃ

মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আমেজ আসে কোরবানির পশুর হাট ঘিরে। পরিবারের সদস্যরা মিলে হাটে যাওয়া, দরদাম করে পশু কিনে বাড়ি ফেরা, পথে মানুষের জিজ্ঞাসা ‘দাম কত হলো,’ এসব আলাদা মাত্রা যোগ করে ঈদের আমেজে।

কিন্তু গত দুই বছর করোনার প্রাদুর্ভাবের কারণে রাজধানীর হাটকেন্দ্রিক উৎসবের আমেজে অনেকটা ভাটা পড়েছিল। রাজধানীর সব পশুর হাটে জনসমাগম ছিল নিয়ন্ত্রিত। নির্ধারিত হাটের সংখ্যাও কমিয়ে এনেছিল ঢাকার দুই সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় এবারও হাটের সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি ডিজিটাল হাটের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া এবার উত্তর সিটি করপোরেশন এলাকায় বসানো হচ্ছে ৮টি অস্থায়ী পশুর হাট। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসতে যাচ্ছে ১০টি অস্থায়ী পশুর হাট।

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় যে দুটি স্থায়ী হাট রয়েছে, সেগুলোতে বছর জুড়েই পশু কেনা-বেচা চলে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যেও এই দুই হাটে কোরবানির পশু কেনা-বেচা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় স্থায়ী হাটটি হলো গাবতলী হাট আর দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় স্থায়ী হাট হলো সারুলিয়া স্থায়ী হাট।

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮টি অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো ছাড়াও আরও দুটি হাট নতুন করে বসানোর জন্য কাউন্সিলরদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন বিষয়টি ভেবে দেখছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ডিএনসিসি এলাকায় আরও দুটি হাট নতুন করে বসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০