Shakil Shah
২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক বিকেলে

ভোরের দর্পণ অনলাইন:

দুই দেশের সম্মতিতে করোনা পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠবারের মতো বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে দুই দেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে উঠতে পারে।

জেসিসি বৈঠক সামনে রেখে গত রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। সেখানে আলোচ্য বিষয় নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সম্প্রতি টেলিফোনে আলোচনাও করেছেন বৈঠক বিষয়ে। এর বাইরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার গত ১৮ থেকে ১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠকের বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী এ বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

জেসিসির শেষ (পঞ্চম) বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দায়িত্ব নেওয়ার পর সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর। জেসিসির চতুর্থ বৈঠক দিল্লিতে ২০১৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০