Shakil Shah
১০ অক্টোবর ২০২১, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরাগে নৌকাডুবি : নৌ-পুলিশের অভিযান শেষ, এখনও নিখোঁজ ২ জন

ভোরের দর্পণ ডেস্ক:
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে নৌ-পুলিশ। তবে নিখোঁজ রয়েছেন আরও দুই জন। তাদের অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুরে নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন সাংবাদিকদের এসব  তথ্য জানিয়েছেন।

আলমগীর হোসেন জানান, এখনও দুজন নিখোঁজ রয়েছেন। নৌকায় ধাক্কা দেওয়া বাল্কহেড শনাক্ত করার কাজ চলছে। নৌ-পুলিশের অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও আশেপাশের দুই-তিন কিলোমিটার এলাকা অনুসন্ধান করা হবে। রোববার সকাল থেকেও উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে দুপুর পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে নৌ-পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্মকর্তা। অপরদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।

গতকাল শনিবার আমিন বাজার সংলগ্ন তুরাগ নদে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। এতে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠেন ও কয়েকজন নদীতে নিখোঁজ হন। সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে অভিযানে সহায়তা করে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ। অভিযান চলাকালে শনিবার বিকাল ৩টার দিকে নৌকাটি উদ্ধার করে ক্রেন দিয়ে কয়লার ঘাটে নিয়ে আসে ফায়ার সার্ভিস।

অভিযানে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার শিশু ও একজন নারী। তারা হলেন- শিউলি আক্তার (২৭), রূপন (৪) ও আরমান (৩)।  উদ্ধার হওয়া আরও দুই শিশুর পরিচয় জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০