Shakil Shah
২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিবিআই হেফাজতে আসামির মৃত্যু, পরিবার বলছে পিটিয়ে হত্যা

ভোরের দর্পণ অনলাইন:

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় এজহারভুক্ত আসামি রাজা ফকির (২৫) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় বাগেরহাটের এই আসামির মৃত্যু হয়েছে। হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হওয়ায় রাজার পরিবার অভিযোগ করছে, পুলিশ তাকে পিটিয়ে হত্যা করেছে।

হাসপাতালে লাশ দেখতে গিয়ে এমন অভিযোগ করে রাজার পরিবার। রাজা বাগেরহাট সদর হাসপাতালে খানজাহান আলী (রহ.) মাজারের খাদেম বাবু ফকিরের ছেলে। গত রোববার তাকে পটুয়াখালী থেকে আটক করে নিয়ে আসে পিবিআই।

রাজাকে গ্রেপ্তার করে বাগেরহাট নিয়ে আসা হয়েছে- খবর পেয়ে পিবিআই কার্যালয়ে আসে তার পরিবার। কিন্তু তাদের দেখা করতে দেয়নি পিবিআই কর্মকর্তারা। যে কারণে রাজাকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলছে পরিবার।

২০১৯ সালের ১৮ অক্টোবর খানজাহান আলী মাজারে তালিম মল্লিক নামে এক ছাত্রলীগ নেতা হত্যা মামলার এজহারভুক্ত আসামি রাজা ফকির। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বাগেরহাটের এ হত্যা মামলাটি বর্তমানে বাগেরহাট পিবিআই তদন্ত করছে।

রাজার বাবা বাবু ফকির অভিযোগ করেন, ‘তালিম মল্লিক হত্যা মামলায় রাজাকে পিবিআই পটুয়াখালী থেকে রোববার দুপুরে আটক করে নিয়ে এসে অফিসে রেখে জিজ্ঞাসাবাদ করছিল। পরে সোমবার বিকেলে পুলিশের নির্যাতনে তার ছেলের মৃত্যু হলে সন্ধ্যায় পিবিআই লাশ হাসপাতালে নিয়ে আসে। পরে তারা খবর পেয়ে হাসপাতালে এলে রাতেও তাদের লাশও দেখতে দেওয়া হয়নি।’

এ ব্যাপারে বাগেরহাট পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাহিদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০