Online Desk
২১ জানুয়ারী ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশদলীয় জোটের অন্যান্য প্রার্থীরা জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করলেও এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর প্রার্থিতা প্রত্যাহার করেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে দশদলীয় জোটের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু ঠাকুর হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তার এ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ জোটের মিত্র দলগুলো সন্তোষ প্রকাশ করেননি বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অপু ঠাকুরের স্বতন্ত্র অংশগ্রহণ জামায়াতে ইসলামীর প্রার্থীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে না।

এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সঙ্গে রাজনীতি করছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আমার প্রার্থী হওয়া কোনো দলের বিরুদ্ধে নয়, বরং জনগণের পক্ষে একটি বিকল্প কণ্ঠস্বর প্রতিষ্ঠার চেষ্টা।”

এদিকে দশদলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ইলিয়াস মোল্লা বলেন, “দশদলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কেউ স্বতন্ত্রভাবে অংশ নিলে তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে আমাদের সাংগঠনিক অবস্থান বা নির্বাচনী প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না। আমরা জনগণের সমর্থন নিয়ে আশাবাদী।”

উল্লেখ্য, ফরিদপুর-১ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কার ভাগ্যে জয় আসে, সে বিষয়ে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০