Shakil Shah
১৮ জুন ২০২১, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ ট্রলার ডুবি, নিখোঁজ ৩

ভোরের দর্পণ ডেস্ক:

পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। চার ঘণ্টার প্রচেষ্টায় ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ এখনো আরও তিন জেলে নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ছয়টার দিকে বঙ্গোপসাগরের গভীর অংশে জেলেরা ট্রলারে করে মাছ ধরতে যাওয়ার পর এ ঘটনা ঘটে। বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা দুপুরে উদ্ধারের জন্য গভীর সাগরে রওনা হয়েছে বলেও জানান গোলাম চৌধুরী।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিল এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে টলারটি ডুবে যায়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ‘ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশা করছি ছেলেদের উদ্ধারে সক্ষম হবো।’

গভীর সমুদ্রে ৬৫ দিনের মৎস্য অবরোধ চলাকালে কীভাবে গভীর সমুদ্রে ওই মাছধরার ট্রলারটি যেতে পারলো, এমন প্রশ্নের জবাবে কোস্ট গার্ড কমান্ডার জানান, তাদের চোখ ফাঁকি দিয়ে অসাধু জেলে বঙ্গোপসাগরে মাছ ধরছে। তবে তাদের টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০