Shakil Shah
২ ফেব্রুয়ারী ২০২১, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বন্দুকের নলে ক্ষমতা নেওয়া সেনাবাহিনীকে বিশ্বাস করি না’

ভোরের দর্পণ ডেস্ক:

সেনাবাহিনী এক বছর পর নির্বাচনের ঘোষণা দিলেও, আদৌ তারা ক্ষমতা ছাড়বে কিনা, তা নিয়ে সন্দিহান মিয়ানমারের সাধারণ মানুষ। বাসিন্দাদের আশঙ্কা জরুরি অবস্থার কারণে খাদ্য, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে সঙ্কটের মধ্যে পড়বেন তারা। তবে অনেক মানুষ আবার সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণে উচ্ছ্বসিত।

নারকীয় নির্যাতন করে রোহিঙ্গা মুসলিমদের ভিটেমাটি ছাড়া করার পর, সামরিক অভ্যুত্থানের কারণে ফের খবরের শিরোনামে মিয়ানমারে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থান এবং বিতর্কিত নেত্রী অং সান সুচিকে গ্রেফতার ও জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। দেশটির সেনাবাহিনী আশ্বস্ত করে বলেছে, জরুরি অবস্থার মেয়াদ শেষ হলে আয়োজন করা হবে সাধারণ নির্বাচনের।

তবে বন্দুকের নলে ক্ষমতা নেওয়া সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না মিয়ানমারের সাধারণ মানুষ। তাদের আশঙ্কা অতীতের মতো দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা আকড়ে থাকতে পারে সামরিক জান্তা সরকার।

একজন বলেন, ‘আমরা কিভাবে বিশ্বাস করবো এক বছরের জন্যই সেনাবাহিনী ক্ষমতায় থাকবে? কিসের ওপর ভিত্তি করে? অতীতের কথা চিন্তা করলে কিছুতেই তাদের বিশ্বাস করা যায় না। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

দেশটির অনেক নাগরিক আবার চিন্তিত অর্থনীতি নিয়ে। সামরিক অভ্যুত্থান এবং জরুরি অবস্থা জারির কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বতির আশঙ্কা করছেন অনেকে।

অন্যজন বলেন, ‘নানা বিষয় নিয়ে সংগ্রাম করতে হচ্ছে আমাদের। চলমান করোনা মহামারির কারণে খাদ্য, স্বাস্থ্যসহ সাধারণ জীবনধারণের জন্য নানা ক্ষেত্রে আমাদের অবস্থান সঙ্কটময়। এরমধ্যে এই অভ্যুত্থান আমাদের সমস্যা যে আরও বাড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। কি ঘটবে তা দেখার অপেক্ষায় আছি।’

তবে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ায় খুশি মিয়ানমারের নাগরিকদের একাংশ। দেশটির বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০