Shakil Shah
২১ নভেম্বর ২০২১, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটায় ট্রলারের মালামাল লুট, ট্রলার মালিককে অপহরণ

ফাইল ছবি

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার বঙ্গোপসাগর দক্ষিণ-পশ্চিম থেকে নেছার খান নামের একজন ট্রলার মালিককে অপহরণ করেছে জলদস্যুরা । এ সময় ১২ জন জেলেকে পিটিয়ে আহত করে এবং ট্রলার ভাঙচুর করে সর্বস্ব লুটে নেন দস্যুরা ।

গত শনিবার ভোর রাতের দিকে এ ডাকাতির ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

বঙ্গোপসাগর থেকে অপহরন হওয়া নেছার খান এফবি মা ট্রলারের মালিক । তাঁর বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামে ।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ভোরের দর্পনকে বলেন , বাদুরতলা গ্রামের নেছার খানের মালিকানাধীন ট্রলারের জেলেরা গত শুক্রবার রাতে জাল ফেলে ঘুমিয়ে ছিলেন । শনিবার ভোর রাতে একদল দস্যু ট্রলারে হামলা করে মাছ , তেল ও রসদ সামগ্রী লুটে নেয় এবং ১২ জন জেলেকে মেরে গুরুতর আহত করে । পরে ট্রলার ভাঙচুর করে ট্রলার মালিক নেছার খানকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা । অপহরণকারী জলদস্যুরা কোন বাহিনীর তা এখনো জানা যায়নি ।

এ দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার ভোরের দর্পনকে জানান , ঘটনা শোনার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের দুইটি দল সাগরে গেছে । সাগরে টহল জোরদার করা হয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০