Shakil Shah
২৪ জানুয়ারী ২০২২, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালকে হারিয়ে প্রথম জয় ঢাকার

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল মিনিস্টার গ্রুপ ঢাকা। ফরচুন বরিশালের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বলে এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

প্রথমে ব্যাট করে বরিশালের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। মাত্র ১০ রান তুলতেই তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, জহুরুল ইসলাম এবং মোহাম্মদ শাহজাদকে হারায় ঢাকা। এরপর শুভাগত হোমকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ দিকে আন্দ্রে রাসেলের ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ইনিংসের দ্বিতীয় বলে শফিকুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। পরের ওভারে মোহাম্মদ নাঈমকে (৪) কট বিহাইন্ড করার পর ওই ওভারেই জহুরলক (০) বোল্ড করেন আলজারি জোসেপ। আর তৃতীয় ওভারে এসে মোহাম্মদ শাহজাদকে বোল্ড করেন শফিকুল ইসলাম। এতেই ১০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম পঞ্চম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে জয়ের পথে ফিরিয়ে আনেন। কিন্তু ১৪তম ওভারে ব্রাভোর বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভাগত। কিন্তু উইকেটের অপরপ্রান্ত আকড়ে রাখেন মাহমুদউল্লাহ। এরপর আন্দ্রে রাসেল আসেন উইকেটে।

বাকি সময়টা একাই ম্যাচ ঢাকার পক্ষে নিয়ে এসেছেন রাসেল। তিন চার আর দুটি ছক্কায় ১৫ বলে ৩১ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাসেল। তবে দলের জয়ের জন্য যখন এক রানের প্রয়োজন তখন সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে ৪৭ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ঢাকার অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ৩৬ আর ব্রাভোর ৩৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানের পুঁজি দাঁড় করাতে পারে বরিশাল।

স্কোরবোর্ড:

ফরচুন বরিশাল: ২০ ওভার, ১২৯/৮; (সৈকত ১২, শান্ত ৫, সাকিব ২৩, হৃদয় ০, গেইল ৩৬, সোহান ১, ব্রাভো ৩৩*, জিয়াউর ১, জোসেপ ৪, তাইজুল ৫*); (রুবেল ৩-০-৮-১, শুভাগত ৪-০-১৯-১, মুরাদ ২-০-১২-১, রাসেল ৪-০-২৭-২, উদানা ৪-০-২৯-২, মাহমুদউল্লাদ ৩-০-৩১-১)।

মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৭.৩ ওভার ১৩০/৬; (তামিম ০; শাহজাদ ৫, নাঈম ৪, জহুরুল ০, মাহমুদউল্লাহ ৪৭, শুভাগত ২৯, রাসেল ৩১*, উদানা ১*); (শফিকুল ৩-১-২০-২, জোসেপ ৩-০-৩৪-২, সাকিব ৩.৩-০-২১-১, ব্রাভো ৩-০-১৬-১, তাইজুল ৪-০-২৯-০, জিয়ারু ১-০-৬-০)

ফল: মিনিস্টার গ্রুপ ১৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ী।

প্লেয়ার অফ দ্যা ম্যাচ: আন্দ্রে রাসেল (ব্যাট হাতে ১৫ বলে অপরাজিত ৩১; বল হাতে ২৭ রানে দুই উইকেট)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১০

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১১

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১২

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৩

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১৪

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৫

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১৬

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৭

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৮

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৯

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

২০