Shakil Shah
১০ নভেম্বর ২০২০, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরেন্দ্রাঞ্চলের সুমিষ্ট কমলা বাগান দৃষ্টি কেড়েছে

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বরেন্দ্রাঞ্চল ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় ‘মনামিনা কৃষি খামার’ পরিচালিত কমলা বাগান পরিদর্শন করেছেন দেশ বরেণ্য কৃষি বিজ্ঞানীরা। চাঁপাইনবাবগঞ্জের কৃষক মতিউর রহমান ২২ বিঘার এই বাগানে মাল্টা চাষে সাফল্য লাভের পর এবার তাক লাগিয়েছেন অষ্ট্রেলীয়, চাইনা ও ম্যান্ডারিন প্রজাতির সুমিষ্ট কমলা বাগান গড়ে।

কৃষক মতিউর বলেন, হরেক প্রজাতির কমলা প্রায় পেকে এসেছে। ডিসেম্বরে পূর্ণ পরিপক্ক হবে । তবে ওই কৃষি বøকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এর সুমিষ্টতা, ঘ্রাণ ও অনান্য বৈশিষ্ট্যকে নভেম্বরেই অনন্য বলে রায় দিয়েছেন ফল বিজ্ঞানীরা। পরিদর্শনকারীরা সকলেই কৃষককে উৎসাহ জুগিয়েছেন। দেশব্যাপী এটাকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

বরেন্দ্রাঞ্চলের বাগানের গাছে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা লালচে রংয়ের কমলার এই বাগান দেখলে যে কেউ চমকে উঠবেন। একই সাথে আনন্দিত হবেন। ইচ্ছে হবে হাত দিয়ে পেড়ে খাই। গত রোববার বিকেলে বাগানটি পরিদর্শন করেন বিখ্যাত কৃষি বিজ্ঞানী ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহম্মদ বখতিয়ার।

সোমবার কমলা বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিষ্টিটিউট (বিনা) চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র প্রধান ড. হাসানুজ্জামান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউটের ফল বিজ্ঞানী ড. শরফ উদ্দীন। এছাড়া শনিবার কৃষি তথ্য সার্ভিসের একটি টিম ও সংবাদকর্মীরা বাগান পরিদর্শন করেন। এখনও বাগানটি থেকে বাণিজ্যিকভাবে ফল আহরণ শুরু হয় নি।

এখন প্রায় প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কমলা বাগান পরিদর্শনে আসছেন ও বিস্মিত হচ্ছেন। কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মতিউর জড়িত রয়েছেন ফল, চারা ও কৃষিপণ্য বিপনণে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০