Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল বাস সার্ভিস শুরু ১লা জানুয়ারি

বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল বাস সার্ভিস শুরু ১লা জানুয়ারি

প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যাত্রী সাধারণ কে নিরাপদ এবং সাশ্রয়ী ভাড়ায় পরিবহন সেবা প্রদান করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আসন্ন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ উপলক্ষ্যে বিআরটিসির বাস সার্ভিস শুরু হচ্ছে আগামী ১লা জানুয়ারি। বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের যাত্রা কে সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুই ভাবেই টিকেট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।

নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’র ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইন এ টিকেট প্রাপ্তির ঠিকানা : www.brtc.gov.bd ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে বিআরটিসি উক্ত শাটল বাস সার্ভিস চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিরতি স্থান (স্টপেজ): বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান)/ খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ০৮.০০ টা হতে বিআরটিসি’র শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১.০০ টায়। ভাড়া: কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা। উল্লেখ্য,আসন্ন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ আগামী ১ জানুয়ারি হতে শুরু হবে যা ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার পূর্বাচল প্রাঙ্গণে চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১০

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১১

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১২

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

১৩

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

১৪

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

১৫

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

১৬

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

১৭

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

১৮

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

১৯

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

২০