bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব স্বাস্থ্যসংস্থার অর্থায়ন বন্ধ করছেন ট্রাম্প

মার্কিন প্রশাসনকে বিশ্ব স্বাস্থ্যসংস্থার (ডব্লিউএইচও) অর্থায়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলার প্রাথমিক দায়িত্ব পালনে সংস্থাটি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।সূত্র: বিবিসি

তিনি জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর ডব্লিউএইচও তা গোপন করেছিল বলে অভিযোগ করেন। সংস্থাটিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ডব্লিউএইচওর বিরুদ্ধে ‘চীনকেন্দ্রিক’ হওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তার কার্যক্রম নিয়ে সমালোচিত হচ্ছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি গোপন করা এবং এটি মোকাবিলায় গুরুতর অব্যবস্থাপনার পেছনে বিশ্ব স্বাস্থ্যসংস্থার ভূমিকা মূল্যায়ন করা হচ্ছে এবং এ সময় আমি আমার প্রশাসনকে সংস্থাটির অর্থায়ন বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’

তিনি বলেন, ‘মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও এবং তাকে অবশ্যই জিবাবদিহি করতে হবে।’

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এখন ডব্লিউএইচওর বরাদ্দ বাতিলের সময় নয়।’

সংস্থাটির সর্বাধিক বরাদ্দ আসে যুক্তরাষ্ট্র থেকে। গত বছর এর পরিমাণ ছিল চারশ’ মিলিয়ন মার্কিন ডলার, যা সংস্থাটির সম্পূর্ণ বাজেটের প্রায় ১৫ শতাংশ।

ডব্লিউএইচওর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে সংস্থাটিতে চীনের অবদান ছিল প্রায় ৭৬ মিলিয়ন ডলার এবং স্বেচ্ছাধীন বরাদ্দ ছিল প্রায় ১০ মিলিয়ন ডলার।

মহামারি মোকাবিলায় সহায়তার জন্য মার্চ মাসে ৬৭৫ মিলিয়ন ডলার বরাদ্দের আবেদন করে বিশ্ব স্বাস্থ্যসংস্থা এবং আরও অন্তত এক বিলিয়ন ডলারের জন্য আবেদনের পরিকল্পনা করছে তারা।

ট্রাম্প বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্রের মহানুভবতার সম্ভাব্য সর্বোত্তম ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে গভীর উদ্বেগে আমরা।’

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, যেখানে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৩৭৭ এবং মারা গেছেন ২৫ হাজার ৯৮১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০