Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে জোরপূর্বক বিবাহের চাপ সহ্য করতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

বোয়ালমারীতে জোরপূর্বক বিবাহের চাপ সহ্য করতে না ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক বিবাহ দেওয়ার চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক ছাত্রী। নিহত শিক্ষার্থীর নাম তন্দ্রা দাস (১৫)। সে জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমীর দশম শ্রেণির ছাত্রী এবং উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী দত্তপাড়া গ্রামের তাপস দত্তের মেয়ে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজ ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তন্দ্রা দাসকে পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ধারণা করা হচ্ছে, ওই চাপ ও অভিমানের জের ধরেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি আত্মহত্যার ঘটনা, তাই লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে, তন্দ্রা দাসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষক ও সচেতন মহল বলছেন, অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ওপর জোরপূর্বক বিবাহের চাপ সমাজের জন্য একটি ভয়াবহ বার্তা বহন করছে, যা রোধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০