Shakil Shah
৯ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেঙে পড়েছে আমিনবাজারের বেইলি ব্রিজ, নৌ চলাচল বন্ধ

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর গাবতলী এলাকার আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়েছে।  এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।  এতে ওই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিত্যক্ত ব্রিজটি ভেঙে পড়ার পর বিকালে বিআইডব্লিউটিএ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের জানানো যাচ্ছে যে, আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়ায় নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপদ নৌ চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত নৌ চলাচল আপাতত বন্ধ থাকবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থানে লাল পতাকা এবং লালবাতি স্থাপন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১০

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১১

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১২

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৩

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৪

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৫

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৬

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৭

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৮

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৯

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

২০