Shakil Shah
১৬ জানুয়ারী ২০২১, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে প্রাইভেটকার খাদে পড়ে আহত ৫

ভোরের দর্পণ ডেস্কঃ

 

মাদারীপুর সদর উপজেলা আচমত আলী খান ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা শহরের কাজীর মোড় এলাকার যাচ্চু হাওলাদারের ছেলে বিহান হাওলাদার (১৩), হরিকুমারীয়া এলাকার সৈয়দ আসাদুজ্জামান মিনারের ছেলে সৈয়দ আরাফাত (১৭), বাগেরপাড় এলাকার রেজ্জেক মুন্সির ছেলে রাতুল মুন্সি (১৬), গোলাবাড়ী এলাকার আলাউদ্দিন শেখের ছেলে জুবায়ের শেখ (১৮) ও চর লক্ষ্মীপুর এলাকার দুলাল বেপারীর ছেলে ফরিদ বেপারী (৩৫)।

জানা গেছে, মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে পাঁচজন মিলে একটি প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়। প্রাইভেটকারটি শেখ হাসিনা মহাসড়কের আচমত আলী খান ব্রিজের কাছাকাছি এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ পাঁচজন আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

১০

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১১

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১২

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১৩

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৪

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৫

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৬

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৭

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৮

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৯

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

২০