Shakil Shah
১০ নভেম্বর ২০২২, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে এক ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বৈরাগীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে
মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় জলিরপাড়-উজানী সড়কের ওপর দাঁড়িয়ে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে ইউনিয়নবাসী। এসময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন খান, ইউপি সদস্য সুমন মন্ডল, গৌতম মন্ডল, বিধান সরকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, বুধবার (৯ নভেম্বর) মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগপত্র জমা দিয়ে বাড়িতে ফেরার পথে জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি রায় ও প্যানেল চেয়ারম্যান বিকাশ বাগচির লোকজন সুজিত বৈরাগীর ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০