Online Desk
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টাকে এলাকাবাসীর গণসংবর্ধণা

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টাকে এলাকাবাসীর গণসংবর্ধণা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণে অসামান্য ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্সাস এর আয়োজনে রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এনডিসি। এসময় তিনি বলেন, সেরাজনগর স্কুলের সাথে বিগত দিনে যে অন্যায় করা হয়েছিলো, সে অন্যায়ের একটা বিহিত করা গেছে। স্কুলটি অনেক আগে থেকেই সরকারিকরণ হওয়ার যোগ্য ছিলো, অবশেষে এটি সরকারি হয়েছে। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) ও এক্সাস এর সভাপতি মো. খালিদ হোসেন, ভার্চুয়ালি যোগ দেন নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর এএসএম এমদাদুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যা বালা দাস, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয় সরকারিকরণে সংশ্লিষ্টদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০