Shakil Shah
৪ অগাস্ট ২০২৩, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাহুল গান্ধীর সাজা স্থগিত করলো সুপ্রীম কোর্ট

রাহুল গান্ধীর সাজা স্থগিত করলো সুপ্রীম কোর্ট

ফৌজদারি মানহানির মামলায় ‘মোদী উপাধি’ মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গুজরাটের সুরাত আদালত দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিল তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। শুক্রবার অন্তবর্তীকালীন এক আদেশে সুপ্রিম কোর্ট এ রায় দেন।

রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, কোনো সন্দেহ নেই যে উচ্চারণগুলো ভালো রুচির নয়। প্রকাশ্য জনসভায় বক্তৃতা করার সময় সতর্কতা অবলম্বন করবেন বলে আশা করা হচ্ছে।

আদালত পর্যবেক্ষণে বলেছেন যে, রাহুল গান্ধীর এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

বিচারপতি আরএস গাভাই ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দুই বছরের কারাদণ্ডের সাজার ওপর স্থগিতাদেশ দেন এবং আদালত অবমাননার আবেদনে তার হলফনামা গ্রহণ করেন।

সুপ্রিম কোর্ট আরও বলেছেন যে, বিচারিক আদালত রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা দেওয়ার কোনো কারণ জানাননি। তাকে দোষী সাব্যস্ত করার আদেশ চূড়ান্ত রায়ের জন্য স্থগিত করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির জেরে মানহানির এ মামলায় সুরাত আদালত ২৩ মার্চ তাকে দোষী সাব্যস্ত করে। গুজরাট হাইকোর্টও তাঁর দোষী সাব্যস্ততা স্থগিত করেননি। ফলে এই বছরের শুরুতে লোকসভার সংসদ সদস্য হিসেবে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।

পরে তিনি জুলাইয়ের মাসের মাঝামাঝিতে সুপ্রিম কোর্টের দারস্ত হন। আদালতে তিনি একটি পিটিশন দাখিল করেন। এ মামলায় সুরাত আদালতের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের এ আদেশের ফলে সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে সংসদ সদস্য পদ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হলো। তিনি নির্বাচনেও লড়তে পারবেন।

২০১৯ সালে কর্ণাটকে এক নির্বাচনী জনসভায় বক্তব্যে ‘কীভাবে সব চোরের সাধারণ উপাধি মোদি হয়’ এমন মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল। রাহুল প্রশ্ন তুলে বলেছিলেন, ‘‘সব চোরের পদবি ‘মোদি’ হয় কেন?’’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি।

এর পর এই নিয়ে ক্ষুব্ধ হন বিজেপি নেতাকর্মীরা। পরে বিজেপির এক নেতা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।

রাহুল মনে করেন, স্থগিত করা লোকসভা সংসদ সদস্য হিসেবে তাঁর পুনর্বহালের পথ তৈরি হবে। তাই তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন।

এর আগে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেন। ওই সময় আদালতের মন্তব্য ছিল, রাজনীতিতে বিশুদ্ধতা থাকা এখন সময়ের প্রয়োজন। আদালত আরও বলেন, রাহুল গান্ধী একেবারে অস্তিত্বহীন কারণে দোষী সাব্যস্ত হওয়ার ওপর স্থগিতাদেশ চেয়েছেন।

ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের সে আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০