Shakil Shah
৪ ডিসেম্বর ২০২১, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাগামহীন ভাড়ায় ভোগান্তিতে জাককানইবি শিক্ষার্থীরা

 

মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এলাকায় অতিরিক্ত ভাড়ার জন্য চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানে চড়ে বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাজার, বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র ২ কিলোমিটার রাস্তা যেতে গুনতে হয় ৩০-৪০ টাকা। বিশ্ববিদ্যালয়ের আশপাশে অন্য কোনো বিপণন কেন্দ্র না থাকায় প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ত্রিশাল বাজার-বাসস্ট্যান্ডে একাধিকবার যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। দূরত্বের তুলনায় বিশ্ববিদ্যালয় অঞ্চলে এ রকম ভাড়ার কারণে কষ্ট পোহাচ্ছেন তাঁরা।

বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ত্রিশালের স্থানীয় চালকেরা এক জোট হয়ে ইচ্ছে করেই এ রকম ভাড়া নির্ধারণ করেছেন। দেশের অন্য কোথাও ২ কিলোমিটার রাস্তার ভাড়া ৩০-৪০ টাকা নেই। আমরা অনেকবার এ বিষয় নিয়ে কথা বলেছি। কিন্তু কোনো সমাধান আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে স্থানীয় চালক সমিতি ও প্রশাসনের সঙ্গে কথা বলে দূরত্ব অনুযায়ী যেন সঠিক ভাড়া নির্ধারণ করে এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিলন আহমেদ বলেন, দশ মিনিটের ভাড়া ৩০-৪০ টাকা যা প্রতি মিনিটে ৩-৪ টাকা হয়। এটি বিমানের ভাড়ার চেয়েও দ্বিগুণ। এ জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয় ভ্যান-অটোরিকশা চালকদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, আগে থেকেই সবাই এ রকম ভাড়া দিয়ে আসছে। নতুন করে ভাড়া কম নিলে আমরা কী করে চলব? সবকিছুরই তো দাম বাড়তি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত যে ভাড়া দিতে হয় সেটি অবশ্যই তুলনামূলক বেশি ভাড়া। আমরা খোঁজ নিয়ে স্থানীয় প্রশাসন ও চালক সমিতির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০