Shakil Shah
৪ জুলাই ২০২২, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাফিয়ে বাড়ল করোনায় মৃত্যু

ভোরের দর্পণ ডেস্ক:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ১২ জনের। এনিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৭৪ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ২৮৫ জন। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে।

আগের ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জন।

আজ সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এনিয়ে মহামারীর শুরু থেকে এপর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

এদিকে ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহের বিপরীতে দেশের সরকারি-বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। মহামারীর শুরু থেকে এপর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০