Shakil Shah
১ নভেম্বর ২০২০, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে শিক্ষা বৃত্তি পেল হতদরিদ্র সম্পা ও মামুন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার শক্তিপুর নূরজাহান ভবনে শনিবার দুপুরে মেধাবী ও হতদরিদ্র মামুন হোসেন ও সাঞ্জিদা আক্তার শম্পা এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা শিক্ষা বৃত্তি প্রদান করলেন।

তাদের দু’জনকেই ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, মানবাধিকার কর্মী মনিরুল গণি চৌধুরী শুভ্র, সাংবাদিক ফারুক হাসান কাহার ও বৃত্তি প্রাপ্ত মামুন ও সম্পার পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের ধানকাটা শ্রমিক নাসির উদ্দিনের ছেলে মো.মামুন হোসেন (১৬) বাবার সাথে ধানকাটা শ্রমিকের কাজ করেও এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পায়।

অপরদিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের প‚র্ব চর কৈজুরি গ্রামের মৃত কাঠমিস্ত্রী মোশারফ ব্যাপারীর মেয়ে সাঞ্জিদা আক্তার শম্পা (১৬) মায়ের সাথে অন্যের বাড়িতে ধান সিদ্ধ-শুকানোর কাজ ও টিউশনি করে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১০

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১১

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১২

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৪

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

১৫

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

১৬

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৭

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

১৮

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

১৯

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

২০