Shakil Shah
১৭ নভেম্বর ২০২১, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ডাকাতদের গুলিতে জেলে নিহত

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় ডাকাত দল একটি মাছধরা ট্রলারের মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি করার সময় ছেলে মুসা (৩০) নামের এক জেলে বাধা দিলে তাকে লক্ষ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়।

জানাযায়, ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের একটি মাছধরা ট্রলারে লুটপাট চালায়।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সুন্দরবন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। নিহত মুসা পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে।

এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী ভোরের দর্পনকে জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে হঠাৎ করে ভারতীয় একটি ট্রলারে করে ২৫থেকে ৩০ জন ভারতীয় ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে ট্রলারের থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও অন্যান্য জেলেদেরকে বেদম মারধর করে বলে জানান তিনি।

কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনা স্থলে দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০