
হোসেনপুর উপজেলার উত্তর চরপুমদী গ্রামে মৃত মির্জা মোজাম্মেল হোসেন এর পুত্র মির্জা শফিকুল ইসলাম প্রতিপক্ষের-ভয়ভীতি হুমকি তে মানসিক নির্যাতন থেকে পরিবার নিয়ে বাঁচার জন্য সংবাদ সম্মলন করেছেন।
১৭ নভেম্বর ২০২৫খ্রী. (সোমবার) সকালে ১১টায় নিজ বাড়ীর উঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জানাগেছে, নিরাপত্তাহীনতা ও জায়গা দখল করার ভয়ে
গত ৫ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কিশোরগঞ্জে মামলা দায়ের করলে তার উপর এ মানসিক হয়রানি শুরু হয়। আঃ কাদেরের পুত্র কামরুজামান (রতন), আবু হোসেনের পুত্র উজ্জল মিয়া ও ওয়াহেদুজ্জামান মানিকের পুত্র আরিফুল ইসলাম গং সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন অজুহাতে মির্জা পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। এদের হাত থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।