Shakil Shah
৯ অক্টোবর ২০২১, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ কোটি টাকার স্বর্ণসহ শাহ আমানতে নিরাপত্তা প্রহরী আটক

ভোরের দর্পণ ডেস্ক:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণের বার নিয়ে বের হওয়ার সময় সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরী আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা বলে জানা গেছে। 

শনিবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমান বন্দর শাখা তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ। তিনি বলেন, এয়ারপোর্ট থেকে অবৈধ স্বর্ণের চালান বের হবে বলে একটি গোপন সংবাদ ছিল। বেলাল উদ্দিন টার্মিনাল থেকে বের হতে গেলে তার দেহ তল্লাশি করে স্বর্ণ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বেলাল এখনও স্বীকার করেনি স্বর্ণগুলো কোথায় থেকে এসেছে। স্বর্ণ তিনি টয়লেটে পেয়েছেন বলে দাবি করছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সুলতান মাহমুদ বলেন, স্বর্ণগুলো কোন ফ্লাইটে এসেছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কট থেকে দুটি ফ্লাইট ও দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০