Bhorer Darpan
২৬ জুলাই ২০২০, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ শ্রমিক

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ শ্রমিক

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নে গত বৃহস্প

তিবার মাটি কাঁটার কাজ করতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়ে মোট ৫ জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সঞ্জয় সমাদ্দার ও গোবিন্দ মন্ডলকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তারা মারা যান। নিহত সঞ্জয় সমাদ্দার ও গোবিন্দ মন্ডল ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ তাদের মৃত্যুতে পরিবারগুলো অসহায় ও ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। এই সংকটময় পরিস্থিতির খবর পেয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দুর্ঘটনার কবলে পড়া মোট ৫ পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ, মরিচ ও রসুন) সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়ে আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শুধু তাই না অসহায় ওই পরিবারগুলোর পাশে ভবিষ্যতে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ শ্রমিক

এ বিষয়ে শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম বলেন, তারুণ্যের আইকন, যুব সমাজের অহংকার, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাই মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শুধু দুই পরিবার নয়, যেকোনো সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় নাঈম ভাই। তার প্রকৃত উদাহরণ করোনা পরিস্থিতির শুরু থেকে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল হতে গোপালগঞ্জের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছিলেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতা ফাহাদ সার্জিল, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সাধারন সম্পাদক কাজী পারভেজ, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০