Online Desk
১৩ জানুয়ারী ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল ভরাটে জলাবদ্ধতা ও ফসলহানির প্রতিবাদে বাজিতপুরে মানববন্ধন

খাল ভরাটে জলাবদ্ধতা ও ফসলহানির প্রতিবাদে বাজিতপুরে মানববন্ধন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মইতপুর মৌজায় শতবর্ষী একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তি স্বার্থে বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মইতপুর খালের পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে খাল ভরাটের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ফসল চাষাবাদে চরম বিঘ্নের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, সরকারি খাল দখল করে কোথাও মাছ চাষ, কোথাও আবার বাঁধ দিয়ে পুকুর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ফসলি জমিতে পানি জমে থাকছে, যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে।

স্থানীয় কৃষকদের মতে, জলাবদ্ধতার কারণে তারা ধান, পাট, পেঁয়াজসহ মৌসুমি বিভিন্ন ফসল রোপণ করতে পারছেন না। এতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই খাল আমাদের এলাকার কৃষির প্রাণ। সরকারি খাল উদ্ধার করে জনগণের মাঝে ফিরিয়ে দিন।খাল বন্ধ হয়ে যাওয়ায় শুধু ফসল নয়, আমাদের জীবন-জীবিকাই হুমকির মুখে পড়েছে।”

নিকলী টু বাজিতপুর রোডের মইতপুর এলাকায় ব্রীজের একপাশের প্রবাহ বন্ধ করে পুকুর খনন, চারিদকে বাঁধ দেওয়ার অভিযোগ করেন তারা। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির নামে তারা অভিযোগ করেন। তারা আরো জানান, ৫ ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পর খালের একটি অংশ দখল করে পুকুরে সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০