
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে। বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নন্দীপাড়ায় বাবুল মাস্টার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগি পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করতেন।
স্থানীয়রা জানাই,সকাল সাড়ে ৮ টার দিকে মুরগির খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে রনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানাই,সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে রনিকে মৃত ঘোষণা করা হয়।