Shakil Shah
২০ সেপ্টেম্বর ২০২০, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় পটল ক্ষেতে পচন, কৃষকরা দিশেহারা

পোরশা (নওগাঁ):

নওগাঁর পোরশায় পটল ক্ষেতে ব্যাপক হারে পচন লেগে গাছ মরে যাচ্ছে। এতে প্রান্তিক সবজি চাষি কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। পটল বিক্রি করে তাদের খরচ উঠবে কি না এ নিয়ে তারা চিন্তিত। কোন কীটনাশক প্রয়োগ করে কাজ হচ্ছে না বলে তারা জানান। সরজমিনে উপজেলার নিতপুর খোর্দগানইর গ্রামে মোস্তাকিম নামে এক প্রান্তিক কৃষকের পটল বাগানে গিয়ে দেখা গেছে গাছে পটল ধরে থাকলেও সমস্ত গাছ মরে গেছে। প্রথম অবস্থায় গাছের মাঝে পচন ধরে গোটা গাছ হলুদ রং ধারণ করে মরে যাচ্ছে। মোস্তাকিমের পটল বাগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পোরশার দেয়া ‘জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী’ লেখা একটি সাইন বোর্ড আছে তার পরেও দেখা মিলছে না কর্তৃপক্ষের। প্রান্তিক কৃষক মোস্তাকিম জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পোরশার সহযোগিতায় কয়েকমাস পূর্বে তার ব্যক্তি মালিকানাধিন ২০শতাংশ জমির উপর পটল গাছ লাগালেও তারা আমাকে কোন সহযোগিতা করেনি। পটল গাছ লাগানোর সময় ২ হাজার টাকা দিয়েছে বলে তিনি জানান।

 

তবে এপর্যন্ত তার ৩০-৩৫ হাজার টাকা খরচ হলেও তিনি মাত্র কয়েক হাজার টাকার পটল বিক্রি করেছেন। হঠাৎ করে পটল গাছে পচন লেগে গাছ মরে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান। এব্যাপারে তিনি কৃষি কর্মকর্তাদের বলেও কোন লাভ হয়নি বলে জানান। তবে পটল গাছ লাগিয়ে এতে তার লাভ না হয়ে ক্ষতি হলো বলে তিনি জানান। একই গ্রামের কৃষক নুরনবী ও আফাজ উদ্দিন একই কথা জানান। পচনে তাদের পটল গাছ মরে যাওয়ায় তারাও ৩-৫কাঠা জমিতে পটল আবাদ করে লাভ না হয়ে ক্ষতি হয়েছে বলে জানান। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম উপজেলায় মাত্র দুটি ‘জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী’ আছে বলে জানান। গাছে পচন লাগার ব্যাপারে তিনি অতিরিক্ত বৃষ্টিই কারণ বলে জানান এবং পটলের সময় শেষে হওয়ার কারণে তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০